কিশোরগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন তিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) আবু জাফর মো. সালেহ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা জাসাসের আহবায়ক ইফতেখারুজ্জামান বাবুল, সদর উপজেলার জামাতের আমীর মাও নজরুল ইসলাম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ছালাতুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহসভাপতি আলী রেজা সুমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভাগীয় কর্মকর্তা, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।