মেয়াদ শেষে হলেও শেষ হয়নি কাজ

কোটি টাকা ব্যয়ের রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম
কোটি টাকা ব্যয়ের রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ ওঠেছে।  চলতি বছরের ১৩ জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজ চলমান রয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, নিম্নমানের খোয়া ব্যবহার ও বালুর পরিবর্তে ইটের গুড়া ব্যবহার করতে দেখা যায়। এসময় রাস্তার দেখাশুনার দায়িত্বে থাকা মিলন নামে ব্যক্তি বলেন আসলে সব জায়গায় যে খারাপ তা নয় ভালো খারাপ মিশ্রণ আছে। 

স্থানীয় মহুবর রহমান জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অনিয়ম করে আসছে। দিনের পর দিন কাজ ফেলে রাখায় আমাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন আবার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে  রাস্তার কাজ করায় রাস্তা তো বেশি দিন টিকবে না। 

এলজিইডি বিভাগ জানায়, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এজজওওচ) এর আওতায় সড়ক উন্নয়ন করণ কাজ বাস্তবায়ন প্রকল্পে চিলমারী উপজেলার থানাহাট ইউ'পি অফিস থেকে ব্যাপারীর হাট সড়ক (চেইঃ ৯৫০ - ২৩৫০ মিঃ)  উন্নয়ন করণের আওতায় ১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৭১৭ টাকা ব্যয়ে কাজ করছেন বরেন্দ্র কনট্রাকশন লিমিটেড, ঐ-১৪৬, সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী-৬১০০ বাংলাদেশ ঠিকাদারি প্রতিষ্ঠান। যার মেয়াদ ছিল চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত।  উপপ্রকৌশলী আতাউর রহমান বলেন, বালুর জায়গায় ডাস্ট দিয়ে রাস্তা খারাপ করেছে। ডাস্ট যেটা দেয়া হয়েছে সেটা রিমুভ করানো হবে।  এ বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জগবন্ধু রায় জানিয়েছেন, সরেজমিন না দেখে কিছু বলা যাবে না।

আপনার জেলার সংবাদ পড়তে