লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও তাজা কার্তুজ উদ্ধার

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৫:৫১ পিএম
লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও তাজা কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার মৌছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অনাবাদি বালুর মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি ।

আপনার জেলার সংবাদ পড়তে