গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন সাংবাদিকরা

ফুলবাড়ীর উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ পিএম
ফুলবাড়ীর উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উন্নয়নের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও মোঃ জাহিদ হাসান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার পর থেকে ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে প্রায় দুই ঘন্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় সাংবাদিকরা ইউএনও’র কাছে তাদের স্ব-স্ব পরিচয় তুলে ধরেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদৌল্লা, প্রাথমি শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ ্উপস্থিত ছিলেন।

এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর সাধারন সম্পাদক নাজমুল হুদা, সহ-সভাপতি মমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রেস ক্লাব-এর সভাপতি এইচএম বাবুল, প্রেস ক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান নয়ন, সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক ছদরুজ্জামান, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন টুকু।

আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি জাকারিয়া মিঞা, সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আসিফ আলমগীর, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারন সম্পাদক মাহফুজার রহমান, ফুলবাড়ী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আনারুল হকসহ আরও অনেকে।

এ সময় সাংবাদিকরা অবহেলিত ফুলবাড়ী উপজেলার উন্নয়নের জন্য কিছু সমস্যা দুর করার উন্নয়নশীল পরামর্শ দেন। এরমধ্যে মাদক প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে পরিদর্শন, ফুলবাড়ী বাজারের জ্যাম দুর করতে ফুটপাত দখলমুক্ত করা, বাজারে চৌশাগার নির্মাণ, ভুতড়ে বিদ্যুৎ বিল দুরীকরণের ব্যবস্থা গ্রহণ, জমির দলিল সংক্রান্ত সমস্যা দূরীকরণ। উপজেলায় প্রশাসনের আওতায় থাকা বিভিন্ন দপ্তরে জনগণের সুষ্ঠুসেবা নিশ্চিত, সাংবাদিকদের তথ্য দিতে সহযোগিতা করা, আছিয়ার বাজার মোড়, কদমতলা মোড়, ব্রাক মোড়ে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সড়ক সম্প্রসারণ, এসব মোড়ে গোল চত্ত্বরের ব্যবস্থা করা, ধরলা নদীর উপর ফুলবাড়ী সেতুর লাইট আলোকিত করাসহ উন্নয়নমূলক পরামর্শ নবাগত ইউএনও’র সামনে তুলে ধরেন। সাংবাদিকদের এসব পরামর্শমূলক আলোচনা নবাগত ইউএনও মোঃ জাহিদ হাসান মনোযোগ দিয়ে শোনেন এবং তা শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় ইউএনও মোঃ জাহিদ হাসান সবার সাথে মিলেমিশে একটি উন্নয়নশীল শান্তিময় ফুলবাড়ী উপজেলা গড়ার প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

জানা গেছে, নওগাঁ জেলায় জন্ম নেয়া মোঃ জাহিদ হাসান ফুলবাড়ী উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের আগে নাটোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পদায়ন পেয়ে তিনি বুধবার (১৪ অক্টোবর) ফুলবাড়ী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি দুই সন্তানের জনক। ফুলবাড়ীর পূর্বের ইউএনও দিলারা আকতার ফুলবাড়ী থেকে পদায়ন পেয়ে তার বাড়ির কাছের চট্রগ্রাম বিভাগে যান। ইউএনও দিলারা আকতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফুলবাড়ী উপজেলা ত্যাগ করে চট্রগ্রামে তার কর্মস্থলে যান।

আপনার জেলার সংবাদ পড়তে