ফুলবাড়ীয়ায় সাংবাদকি আলফি হত্যায় জড়তিদরে গ্রফেতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবতিে মানববন্ধন

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৬:৪১ পিএম
ফুলবাড়ীয়ায় সাংবাদকি আলফি হত্যায় জড়তিদরে গ্রফেতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবতিে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার  ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। রবিবার সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবিন্দ। গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।মানববন্ধনে বক্তরা বলেছেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ওই অঞ্চলের মাদক কারবারি, সীমান্তে চোরাচালান ও অন্যায়ের বিরুদ্ধ সব সময় সোচ্চার ছিলেন। এসব অন্যায় অপরাধের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আলিফ। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা নির্যাতনের শিকার হচ্ছে। যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। আলিফসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি- মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন, হেলাল উদ্দিন উজ্জল প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে