মোহনপুরে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে নির্বাহী অফিসারের কাছে অভিযোগ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৪:৩৫ পিএম
মোহনপুরে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে নির্বাহী অফিসারের কাছে অভিযোগ
রাজশাহীর মোহনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নীতিমালা লঙ্ঘন করে অযোগ্য বির্তক এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) এ বিষয়ে অত্র এলাকার অর্ধ শতাধিক মুসল্লি স্বাক্ষর করে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়ায় অবস্থিত মোহনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগের প্রক্রিয়া করা হয়েছে। অত্র এলাকার কতিপয় কয়েকজন ব্যক্তি নীতিমালা লঙ্ঘন করে অযোগ্য বির্তক মুফতি উবাইদুল্লাহ নামের এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগে দেওয়ায় চেষ্টা করছেন। ইমাম নিয়োগের ক্ষেতে কুরআনের হাফেজ হতে হবে। মুফতি উবাইদুল্লাহ কুরআনের হাফেজ না বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় দলীয় প্রভাব খাতিয়ে পবা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন উবাইদুল্লাহ। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর মুফতি উবাইদুল্লাহ জনতার রোষানলে পড়েন। মোহনপুর উপজেলা মডেল মসজিদে ইমাম নিয়োগের প্রক্রিয়া করা হলে, মুফতি উবাইদুল্লাহকে নিয়োগের চেষ্টার বিষয়টি প্রকাশ হলে, স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ ও অনাস্থা সৃষ্টি হয়। স্থানীদের দাবি নীতিমালা অনুসারে যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হোক। নীতিমালা লঙ্ঘন করে মুফতি উবাইদুল্লাহকে নিয়োগ দেওয়া হয়, তাহলে বিষয়টি কোনভাবে মেনে নেওয়া হবেনা। নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, মডেল মসজিদের ইমাম নিয়োগ সংকান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে