সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী ইকবালের শারদীয় উপহার

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ পিএম
সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী ইকবালের শারদীয় উপহার
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী ইকবাল এলাকার  হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসবে পাঁচ শতাধিক  শাড়ি উপহার দিলেন অসহায়, দুস্থ নারীদের  মাঝে। 
রবিবার (১৮ অক্টোবর) সকালে বিএনপি বাজার এলাকার তালুকদার বাড়ি ও দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজ সংলগ্ন ৬ নং ওয়ার্ডে ঘনজনবসতিপূর্ণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মহিলাদের খোঁজ খবর নেন এবং কুশল বনিময়  করে পূজা উপলক্ষে তিনি তাদের হাতে শারদীয় এ উপহার তুলে দেন। এছাড়া তিনি এলাকার গন্যমান্য ও বিভিন্ন স্তরের লোকজন সাথে নিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।  
এ সময় বিএনপি নেতা কাজী কামাল, আবুল কালাম আবু মিয়া, স্বপন শিকদার, দুলাল মিয়া, দিদার মিয়া, রফিক মাঝি, সেলিম হাওলাদার,  আজিজুল বেপারী,  যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে