ফুলবাড়ীতে বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ পিএম
ফুলবাড়ীতে বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের একাংশের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলে বিএনপির নেতার্মীরা এই কমিটি মানিনা, মানবোনা স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানায়।   শনিবার (১৭ আক্টোবর) বিকেলে তারা ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন

এতে উপস্থিত ছিলেন কমিটিতে আহবায়ক কমিটিতে সদস্য পদ পাওয়া খোরশেদ আলম, আবুল হোসেন, জয়নাল আবেদীন বাবুল, রিয়াজুল আলম লাভলু। এছাড়াও কিছু বিএনপি নেতাকর্মী,পদ বঞ্চিত উপজেলা বিএনপির নেতাকর্মীসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা প্রশাসন ক্যাম্পাসের মূল গেটে বিক্ষোভ সমাবেশে বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জানা গেছে, ১৩ অক্টোবর কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট্য ফুলবাড়ী উপজেলা বিএনপির আংশিক এ কমিটি অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত কমিটির সদস্য হলেন-আহবায়ক সামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান হোসেন সরকার, যুগ্ম আহবায়ক আরাবুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, সদস্য আনছার আলী মিঞা, খোরশেদ আলম, আবুল হোসেন, আলতাফ হোসেন প্রমাণিক।

আরও সদস্যরা হলেন- শরীফুল ইসলাম বকুল, আব্দুর রাজ্জাক, জয়নাল আবেদীন বাবুল, শাহিনুর রহমান শাহিন, তহিদুল হক, মোস্তাফিজার রহমান মুকুল, শাহিনুর রহমান, আশরাফুল হক, রিয়াজুল আলম লাভলু, শাহজাহান আলী বাচ্চু, সিরাজুল ইসলাম সেরা।

কুড়িগ্রাম জেলা বিএনপি ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্য বিশিষ্ট্য আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিলে উচ্ছ্বাসিত নেতা কর্মীরা মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল বের করে। পরবর্তীতে এই কমটিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরীজীবিসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাকুরীরতদের সদস্য করা হয়েছে মর্মে অভিযোগ তোলেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে