কাহারোলে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:৫৯ পিএম
কাহারোলে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

গতকাল শনিবার বিকাল ৪ টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের কাজী কাটনা শুকানদিঘী মাঠ প্রাঙ্গনে, কাজী কাটনা আনসার ভিডিপি ক্লাব কাহারোলের আয়োজনে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’২৬ সপ্তম আসর শুভ উদ্বোধন করেন, প্রধান  অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বুলিয়া বাজার কলেজ এর প্রভাষক মোঃ সাইফুল ইসলাম রুবেল। বিশেষ অতিথী ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে