পীরগঞ্জের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে বিধিমালা লংঘনের অভিযোগ

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৩:৪০ পিএম
পীরগঞ্জের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে বিধিমালা লংঘনের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা  সিরাজুল ইসলাম দীর্ঘ ১৮ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা এলাকায় জনমনে নানা প্রশ্ন সৃষ্টি করে চলেছে-!

স্থানীয় প্রশাসনের কাছে জনমনে ওঠা প্রশ্ন-দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের কারণ কী? তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেগুলো তদন্ত করে দেখা হয়েছে কি না? অভিযোগের ভিত্তিতে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও স্বচ্ছ তথ্য প্রকাশ করা জরুরি। এ যাবত তিনবার নারী কেলেঙ্কারির মত অভিযোগ উঠেছিল তথাকথিত এই ইউ,পি সচিব সিরাজুলের বিরুদ্ধে। সে  গুলো ধামাচাপা দেওয়া হয় বলে জানা গেছে।  প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা হোক এবং প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী #

আপনার জেলার সংবাদ পড়তে