কাপাসিয়ার বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হককে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০২:৪৩ পিএম
কাপাসিয়ার বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হককে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে কাপাসিয়া প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ী‎ অনুষ্ঠানে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আমিন সিকদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, এনটিভি অনলাইন প্রতিনিধি এখলাস উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাইটিভির প্রতিনিধি ইফরাত হোসাইন সজিব, সাংবাদিক উত্তম কুমার দাস, শরীফ সিকদার, হাবিবুর রহমান হাবিব, মোজাম্মেল হকসহ স্থানীয় সাংবাদিকেরা। ‎অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের কর্মজীবন ও কাপাসিয়ায় দায়িত্ব পালনকালের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম ও নুরুল আমিন সিকদার বক্তব্য দেন। ‎বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। ‎বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হকের উদ্দেশে বক্তারা শুভকামনা জানান। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিদায়ের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মজীবনে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে দায়িত্ব পালনের সময় সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক স্মৃতিতে থেকে যায়। তাঁরা বিদায়ী কর্মকর্তার আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এ প্রত্যাশা করেন। ‎সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করে দোয়া করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে