কয়রায় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদে অংশ গ্রহনে মানবিক সহয়তা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেজেএসের কয়রা এরিয়া অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেজেএস ডব্লিউ ফোর আর প্রকল্প এটি আয়োজন করে। জেজেএসের পরিচালক (প্রোগ্রাম) মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেজেএসের প্রকল্প সমন্বয়কারি নাজমুল হুদা, প্রজেক্ট অফিসার আবুল কালাম আজাদ বাবলা, মনিটরিং অফিসার জোবায়ের হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের শেখ সোহরাব হোসেন, আনারুল ডাবলু, আক্তারুজ্জামান, মোস্তাফিজুর রহমান, নুরুল আমিন নাহিন, মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন কর্ম পরিকল্পনা করা হয়। এতে উপজেলার ২২ জন স্বেচ্ছাসেবী সদস্য অংশ গ্রহন করেন।