পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। নিহত হাসিনা খাতুন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী। গতকাল বুধবার দুপুরে চাটমোহর-পাবনা সড়কের ভবানীপুর কায়েমখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান,বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্য ছেড়ে আসা একটি সিএনজিচালিত থ্রি-হুইলার ভবানীপুর কায়েমখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় স্থানীয়রা সিএনজিতে থাকা সবাইকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা,আব্দুল হামিদ জিন্নাহ এবং মোঃ মিনাজ উদ্দিন আহত হয়েছেন। তারা আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পঅটানো হয়েছিল। পরবর্তী আইনগত পদকে। সপ নেওয়া হচ্ছে।