হাইমচরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৮:০১ পিএম
হাইমচরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত  হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে একটি মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই বড় ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে নিজ ঘর ও পরিবার থেকেই সচেতনতা এবং প্রস্তুতি শুরু করতে হবে। প্রত্যেকে নিজ অবস্থান থেকে সচেতন হলে একটি দুর্যোগ সহনশীল ও নিরাপদ জাতি গঠন করা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে