সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি, অগ্নি মহড়া

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৪৫ পিএম
সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি, অগ্নি মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফানুল হক চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এর আগে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মোঃ ইরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, আইসিটি কর্মকর্তা মোঃ আবদুর রহিম, ফায়ার সার্ভিসের লিডার মোঃ ইলিয়াস, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের সামনে সেনবাগ ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে