আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পটগান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুসলিম এইড, ইএসডিও, বারসিক, ন্যাজারিন মিশন, আইডিয়াল, ব্র্যাক, ফ্রেন্ডশীপ, ডব্লিউএফপি, সুশিলন, উত্তরণ, সাস, লিডার্স, ব্রেকিং দ্য সাইলেন্স এনজিওর সহযোগিতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে আলোচনা সভায় যোগদান করে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন। অন্যদের মধ্যে আলোচনা রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সিপিপি সহকারী পরিচালক মুনশী নূর মোহাম্মদ, ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর ইলিয়াছ হোসেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যয় মন্ডল, তাসমিরা তোহা, বিদ্যা বৈদ্য, রামীম আনোয়ার, সোমাইয়া বিনতে সরিফ, রাহিসা, মাহিশা, খাদিজাতুল কোবরা, তামাসা সুলতানা, পূজা বৈরাগী, আসলাম উদ্দীন, কল্পনা খাতুনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে পটগান, পাফেট শো ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।