ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৪৪ পিএম
ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ দুইজনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নে সাবেক পুলিশ সদস্য আব্দুল খালেক (৬২) ও  মোজাহার মোল্লা (৫০) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে একদল দুর্বৃত্তরা। আহত আব্দুল খালেক হাজরাতলা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে এবং সাবেক পুলিশ সদস্য। অপর ব্যক্তি মোজাহার মোল্লা একই এলাকার ইশারত মোল্লার ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড উত্তরকাষ্টসাগরা তাঁতী দলের সাধারণ সম্পাদক।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে মধুপুর চৌরাস্তা বাজার থেকে নিজ গ্রাম হাজরাতলায় ফেরার পথে তাঁদের ওপর হামলারর ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সন্ধায় বাজার শেষে আব্দুল খালেক ও মোজাহার মোল্লা বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। 

এ সময় তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।  ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বাজার করে বাড়ি ফেরার পথে দু জনকে কুপিয়ে জখম করা হয়েছে। তারা বর্তমানে সদর হাসপাতলে রয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে