কুষ্টিয়ার দৌলতপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক ওয়ার্ড সেক্রেটারি ও মাদক সেবী ব্যবসায়ী আনোয়ার হোসেন বরাতি( ৩০) কে মোটরসাইকেল চেকিং এর সময় দৌলতপুরের সেন্টারে মোড় থেকে গতকাল রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন অ্যাপাচি মোটরসাইকেল সহ পুলিশ আটক করেছে। জানা গেছে সে সাবেক নিষিদ্ধ সংগঠন যুবলীগের ফিলিপনগরের গোয়ালবাড়িয়া ৯ নংওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মাদক সেবী ও ব্যবসায়ী। আনোয়ার হোসেন বড়রাতি গোয়ালবাড়িয়া গ্রামের মৃতঃ আকাল বরাতীর পুত্র। এলাকাবাসী জানায় তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সে নিজেকে বর্তমানে যুবদলের নেতা হিসেবে দাবি করলেও যুবদলের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই বলে যুবদলের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বেনজীর আহমেদ বাচ্চু মঙ্গলবার সন্ধ্যায় আলাপ কালে জানিয়েছেন।পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।