শরণখোলায় এনাবেল

শরণখোলায় এনাবেল প্রকল্পের অবহিতকরন সভা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:১৪ পিএম
শরণখোলায় এনাবেল  প্রকল্পের অবহিতকরন সভা

বাগেরহাটের শরণখোলায়  স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি  বৈধতা অর্জনের মাধ্যমে স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ, জলবায়ু সংবেদনশীল জনবান্ধব কর্মসূচি  প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে    , সরকারের সঙ্গে সমন্বয়ে জোরদার এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের  অংশগ্রহন বাড়ানোর লক্ষ্যে প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়ন কৌশল বিষয়ে অবহিতকরন   সভা অনুষ্ঠিত হয়েছে।  

 সুইডেনের সহায়তায় হেল ভেটাস  বাংলাদেশ  ও সিএসও নেটওয়ার্কের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর)  সকাল ১১ টায়  শরণখোলা উপজেলা হল রুমে এ সভার আয়োজন করা হয়। 

সভায়  সি এস ও নেটওয়ার্ক প্রকল্পের পক্ষে কার্যক্রম  উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রজেক্ট অফিসার  দেবাশীষ কুমার ঘোষ। তিনি  বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় নারী ও  পিছিয়ে পড়া জনগোষ্ঠী  এবং তরুণদের সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের  লক্ষ্য ও উদ্দেশ্য   প্রাথমিক কার্যক্রম ও বাস্তবায়নে কৌশল আনুষ্ঠানিকভাবে  তুলে ধরা হয়। তা ছাড়া  স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের  কার্যকর  অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সিভিল সোসাইটির সংগঠনগুলো  সাংগঠনিক ও প্রতিষ্ঠানিক  ক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে সহায়তা মূলক পরিবেশ তৈরীর  পাশাপাশি সংগঠনগুলোর দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সভাপতি সাবেরা সুলতানা ঝর্নার  সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো:রেজোয়ান  ইফতেকার।  প্রকল্পের   ইয়ং প্রফেশনাল  কর্মকর্তা কাজী আরাফাতউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন   বাংলাদেশ জামাতে ইসলামী শরণখোলার আমীর   মাওলানা রফিকুল ইসলাম কবির,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই,  যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা জামিল হোসাইন মোল্লা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: সোহাগ,  ধানসাগর ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, সাউথখালী প্যানেল চেয়ারম্যান মো: খলিল মীর,   বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ,  উপজেলা এনজিও সমন্বয় পরিষদের , সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন ,সাংবাদিক মো: শাহীন,  সিএস ও নেটওয়ার্ক সম্পাদক কামরুল ইসলাম টিটু প্রমুখ ।

আপনার জেলার সংবাদ পড়তে