জামালপুর জেলার ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি একতা বাজারে নির্ধারিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের উদ্বোধনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার(১২ অক্টোবর) বিকালে গোয়ালের চর ইউনিয়নবাসীর আয়োজনে চৌরাস্তা মোড়ে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন করে রাখে। ওই মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সাবেক মেম্বার শহিদুল্লাহ শেখ, রিয়াজুল ইসলাম,সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা বলেন, বিগত ৬০ বছর আগে যেখানে ইউনিয়ন পরিষদ ভবন ছিল, সেই জায়গায় ইতোমধ্য নতুন ভবন নির্মানে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে নির্মান কাজের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। অথচ একটি মহল উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত করতে অনত্র সরিয়ে নেওয়ার তালবাহনা করছে। তারা বাঁধাগ্রস্তের প্রতিবাদ জানিয়ে নির্ধারিত জায়গায় ভবন নির্মাণ কাজের উদ্বোধনের দাবি জানান।