গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৫:০৫ পিএম
গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী

জাতীয় কন্যা শিশু দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"- এই প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপজেলা য্বু উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা পাট কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী নূরুন নাহার, পৌর মহিলা দলের সভানেত্রী সাবিহা রহমান, উপজেলা যুব উন্নয়ন কমিটির সদস্য দিলরুবা ইয়াসমিন দুলারী প্রমুখ। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রাথমিকে ৩ জন ও উচ্চ বিদ্যালয়ে ৩ জনসহ মোট ৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও বেসরকারী অফিসের বিভিন্ন নারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ ।

আপনার জেলার সংবাদ পড়তে