কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও চাল বিতরন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:০০ পিএম
কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও চাল বিতরন

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ও অনুদানের চালের ডিও বিতরন করা হয়েছে।

সোমবার( ১২ অক্টোবর) বেলা ১১. টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল্ বাকী'র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল্ জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এমএ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম  মাওলা বকস, কযরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই তনয় কুমার পাল, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল আহাদ, কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অম্বিকা চরম সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অরবিন্দ কুমার মণ্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে অনুদানের চালের ডিও বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে