ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়

দৌলতপুরে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহের উদ্বোধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৭:১৯ পিএম
দৌলতপুরে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহের উদ্বোধন

দৌলতপুরে  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়  পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সোমবার দুপুর ২টায় এর উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল,ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সোহেল রানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুরের চৌদ্দটি ইউনিয়নের তথ্য সংগ্রহকারী বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে