খুলনার কয়রায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল সহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। এ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।