ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রোগ্রাম শিক্ষা সহায়তা প্রকল্পের সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ কল্পে উদ্বুদ্ধকরণ সভা সোমবার সকাল ১১ টায় পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঋশিল্পি ডেভোলেপমেন্ট শিক্ষা প্রোগ্রামের প্রগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু।অন্যান্যদের মধ্যে প্রোগ্রাম সুপারভাইজার আমিনুল ইসলাম, ডাবলু সরকার। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সহকারী শিক্ষক মুজিবর রহমান, আব্দুল মান্নান, কৃষ্ণা রানী দাস,রিতা ঘোষ,কালিদাস ঘোষ প্রমুখ।