একজন ভাল খেলোয়াড় সমাজের রোল মডেল: আখতারুজ্জামান মিয়া

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
একজন ভাল খেলোয়াড় সমাজের রোল মডেল: আখতারুজ্জামান মিয়া

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, খেলাধূলার মাধ্যমে বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি পায়। একজন ভাল খেলোয়াড় সমাজের রোল মডেল। তাঁেক অনেকে অনুসরণ করে। তাঁর খেলা দেখার জন্য দর্শকরা উদগ্রীব থাকে। এজন্য তাকে মাদকসহ সকল ধরনের নেশা ও খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নাই। প্রধানমন্ত্রী সমাজকে বির্নিমানে সারাদেশে নতুন কুঁড়ি, প্রাইম মিনিষ্টার গোল্ডকাপসহ বিভিন্ন খেলা আয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে খেলাধূলার বিষয় অর্ন্তভূক্ত করা হবে। গত ৯ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় চিরিরবন্দর উপজেলার সুখীপীর মাঠে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মমিনুল ইসলাম মমিন, দিনাজপুর জেলা রেফারীজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তীব্র উত্তেজনাপুর্ণ খেলায় চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ি একাদশ ৪-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে পরাজিত করেছে। বিজয়ী দলের ইয়াসিন আলী হ্যাট্রিক করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলাটি ২০ হাজারের বেশি দর্শক উপভোগ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে