শিক্ষার্থীদের সঠিক লক্ষ্যে

জ্ঞান-বিজ্ঞানের আলোকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: স্বপন

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০১:৪৯ পিএম
জ্ঞান-বিজ্ঞানের আলোকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: স্বপন

শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে জ্ঞান-বিজ্ঞানের আলোকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন।

বৃহস্পতিবার নোয়াখালীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নোয়াখালী উন্নয়নে শিক্ষক  শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানে তিনি তাঁর শিক্ষাজীবন ও জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের এখন থেকেই স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কোনো বাধা বা ব্যর্থতায় হাল ছেড়ে দেওয়া যাবে না। বড় অর্জনের জন্য অধ্যবসায়, আত্মবিশ্বাস ও জ্ঞানের বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ছেলে-মেয়েদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে। মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে