ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্ট আজ শুক্রবার ডারবানে। ম্যাচের আগের দিন গতকাল বৃহস্পতিবার একাদশ ঘোষণা করে দিয়েছে প্রোটিয়ারা। দীর্ঘদিন পর টেস্ট খেলার অপেক্ষাতে থাকা অ্যানরিখ নরকিয়াকে রেখে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে চোটের কারণে শঙ্কায় থাকা কাগিসো রাবাদার জায়গা হয়নি। কেশব মহারাজের সাথে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন সাইমন হার্মার। নরকিয়া ছাড়াও একাদশে আছেন পেসার মার্কো ইয়ানসেন। যথারীতি অধিনায়কের দায়িত্বে আছেন টেম্বা বাভুমা, ব্যাট করবেন চারে। ওপেনিংয়ে জুটি বাঁধার অপেক্ষাতে এইডেন মারক্রাম এবং রায়ান রিকেলটন। তিনে খেলবেন ডেভিড বেডিংহ্যাম। এছাড়া ত্রিস্টান স্টাবস, উইয়ান মাল্ডার এবং কাইল ভেরেইনাদের নিয়ে শক্তপোক্ত মিডল অর্ডার নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ডারবানের কিংসমেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
দক্ষিণ আফ্রিকা দল-
এইডেন মারক্রাম, রায়ান রিকেলটন, ডেভিড বেডিংহ্যাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কেশব মহারাজ এবং অ্যানরিখ নরকিয়া।