দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৬:৪৬ পিএম
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা পূর্বপাড়া নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক ওয়ার্ড দায়িত্বশীল শেখ আবদুদ দাইয়্যানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফরমাইশখানা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।


জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, “প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর আগে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নিজেকে খাঁটি ইমানদার মুসলমান হিসেবে তৈরি করতে হবে।”


জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল।


এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, বিএনপি নেতা শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, মোল্যা কামরুল ইসলাম, ফরমাইশখানা গ্রামের সমাজসেবক নবী হোসেন সেলিম, মো. দীন ইসলাম, পানিগাতী হাছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কায়েছুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম ও সাংবাদিক মহাসিন উদ্দিন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।


উল্লেখ্য, মরহুম শেখ আবদুদ দাইয়্যান ফরমাইশখানা নিবাসী মরহুম শেখ আবদুর রশীদের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।

আপনার জেলার সংবাদ পড়তে