সারা দেশের মতো পাবনার চাটমোহরেও উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে গত সোমবার (৫ অক্টোবর) ছিল র্যালী,শিক্ষক সম্মননা ও আলোচনা সভা।
চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। বক্তব্য দেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,অধ্যক্ষ আব্দুর রহিম কালু,অধ্যক্ষ মাহমুদুল আলম,প্রধান শিক্ষক খুরশিদ আলম,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা প্রমুখ।
এদিকে উপজেলার মথুরাপুর সেন্ট রীটাস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা। অনুষ্ঠানে চাটমোহর প্রবীণ শিক্ষাবিদ,আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফসি উদ্দিন আহমেদকে সম্মননা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিয়ুস গমেজ।
এছাড়া চাটমোহর সরকারি কলেজ,চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ,ছাইকোলা ডিগ্রী কলেজ,সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজ,ফৈলজানা উচ্চ বিদ্যালয়,হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।