রাজশাহীর বাঘায় বরেণ্য শিক্ষক, ইংরেজি সাহিত্যের সব থেকে জনপ্রিয় অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মরহুমের গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে তার নিজ বাসভবন প্রাঙ্গণে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাবু সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া, আব্দুল গনি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, বাঘা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব, গড়গড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সরেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক নূরুল ইসলাম স্মরনে প্রকাশিত হয় ৪ পৃষ্ঠার ট্যাবলয়েড পত্রিকা “ সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাস্টার মশাই’’ মোড়ক উম্মচন করা হয়।
উল্লেখ্য, নূরুল ইসলাম বাঘা সরকারি শাহদৌলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার বলেন, যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। ইংরেজিতে ছিলেন পন্ডিত।
নিজ বাড়ি থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে কলেজে যাওয়া আসা করতেন।