দিঘলিয়ায় দুর্বৃত্তদের হামলা, গাজীরহাটে তিন সহোদরসহ আহত ৪

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ এএম
দিঘলিয়ায় দুর্বৃত্তদের হামলা, গাজীরহাটে তিন সহোদরসহ আহত ৪

দিঘলিয়া উপজেলার গাজীরহাটের মাঝিরগাতী বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় তিন সহোদরসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছেন। আহতরা সকলে স্থানীয় বিএনপি'র কর্মী-সমর্থক। আহতদের সকলের মাথায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দারা হাত, পা ও মাথায় আঘাত করেছে এবং আহতদের সকলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, পদ্মবিলা গ্রামের কুব্বত মুন্সীর তিন ছেলে সুমন মুন্সী (৩৯), কাজল মুন্সী (২৮) ও তৈয়েব মুন্সী (৩৫) এবং হানিফ সরদারের ছেলে ইমারত সরদার (৩৪) গতকাল মাঝিরগাতী বাজারে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টায় স্থানীয় মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির অদুরে পৌঁছালে পূর্ব কলহ ও মারামারির জের ধরে ২০/২৫ জনের সশস্ত্র সংঘবদ্ধ দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে উল্লেখিত চারজন মারাত্মক রক্তাক্ত জখম হয়। মাঝিরগাতী ফাঁড়ি পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝিরগাতী এলাকার শিকদার পাড়ার জাকির মেম্বর ও জিল্লুর শিকদারের নেতৃত্বে ২০/২৫ জনের একটা চিহ্নিত সশস্ত্র চক্র দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে এ হামলা করে। 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানোয়ার হুসাইন মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে।  স্থানীয়রা পুলিশ ফাঁড়ির অদূরে এ ধরনের হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।  আহতদের সকলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে