দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের স্টার জুট মিলস ২ নং গেট এলাকার আব্দুস সালাম ওরফে সালাম কমান্ডারের পুত্র মোঃ হৃদয়কে তার পিতাকে মারধর ও নীলা ফোলা জখম করার অপরাধে সামারী ট্রায়ালে বিজ্ঞ আদালত ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে জানান, জন্মদাতা পিতাকে মারধর ও নীলা ফোলা জখম করার অপরাধে দিঘলিয়া থানা পুলিশের একটা আভিযানিক টিম তাকে গত বৃহস্পতিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালত তাকে সামারী ট্রায়ালে উল্লেখিত সাজা প্রদান করেন।