সত্যিকারের লায়নিজমের জন্য নেতৃত্ব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ বাংলাদেশের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’-এর ধারাবাহিকতায় রংপুরে দ্বিতীয় দিনের সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর সাহেবগঞ্জ পুকুরপাড় হামিদিয়া হাফিজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা মেট্রোপলিটনে লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বৃক্ষরোপণ, পবিত্র কোরআন বিতরণ, মানসম্মত খাবার পরিবেশন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক সভাপতি ও ক্লাব পরিচালক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ২০২৬-২৭ মেয়াদের সভাপতি লায়ন ফরিদ আহমেদ রুমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিও অ্যাডভাইজার ও ক্লাব পরিচালক লায়ন গোলাম মোস্তফা টিটু।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক ক্লাব প্রেসিডেন্ট লায়ন শফিকুল আলম তুহিন ও লায়ন আরিফ হোসেন টিটু, ক্লাব সেক্রেটারি লায়ন আকলাকুল ইসলাম তারেক, ট্রেজারার লায়ন শফিকুল ইসলাম স্বপন, ক্লাব পরিচালক নাজমুল আলম নাজু, জিয়াউর রহমান শাহ্ শ্যামল, রাহাত হোসেন খান, মোফাকারুল ইসলাম তোতা ও এ. এ. এম. ফজলুল বারী তিতাস।
এ ছাড়া ক্লাব সদস্যদের মধ্যে লায়ন চৌধুরী মাহমুদুন নবী ডলার, লায়ন রাফিউল হাসান রাফি, লায়ন জিয়াউল কাদের সেলিম, লায়ন লোকমান হোসেন, লায়ন ফারুক আহমেদ, লায়ন বুলেট আহমেদ বুলবুল, লায়ন সাগর হোসেন, লায়ন মারুফ হোসেন অন্তিক, লায়ন সোহেল আহমেদ লিখন, লায়ন হাফেজ আর্কিটেক্ট আবুল হোসেন, লায়ন আবু সাঈদ, লায়ন রেজাউল করিম ও লায়ন আসাদুজ্জামান হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রস্তাবিত লায়ন ওমর সাজ্জাদ হোসেন ও হাফিজ উদ্দিন খানও কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্লাব ট্রেজারার ও মাদ্রাসাটির পরিচালক লায়ন শফিকুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর পায়রাবন্ধের পরিচালক লায়ন আল হেলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবার প্রত্যয় নিয়ে লায়ন্স ক্লাব অব রংপুর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ‘উই সার্ভ’-মানবসেবার এই প্রত্যয়কে সামনে রেখে লায়ন্স ক্লাব অব রংপুরের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।