কাহারোলে বিএনপির মতবিনিময় সভা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ পিএম
কাহারোলে বিএনপির মতবিনিময় সভা

গতকাল শুক্রবার বিকাল ৫টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন (বিএনপি) সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহেদ আলী। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আনারুল ইসলাম। মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে