মোবারকগঞ্জে

চিনিকলে চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণে প্রশিক্ষন সমাপ্ত

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৫:০২ পিএম
চিনিকলে চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণে প্রশিক্ষন সমাপ্ত

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিসিকলে ২০২৬-২৭ অর্থ বছরের চিনি উৎপাদন ত্বরান্বিতকরণ ও মিল রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।চিনিকলের প্রশিক্ষন ভবনে স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের অংশ গ্রহনে এ কর্মশালার আয়োজন করা হয়। বুধবার সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষনের সূচনা হয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলৗ আ. ন. ম. জোবায়ের।সমাপনী ও ট্রেনিং অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি), ঢাকার সদর দফতরের যন্ত্র প্রকৌশলী আনোয়ারুল ইসলাম আজাদ উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন। কর্মশালায় কারখানার সার্বিক দক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করা এবং যন্ত্রপাতির সঠিক ও পরিবেশবান্ধব রক্ষণাবেক্ষণের ওপর বিস্তারিত প্রশিক্ষন দেওয়া হয়। মোট ৪০ জন শ্রমিক-কর্মচারী এই কর্মশালায় অংশ নেন।প্রশিক্ষন কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও সেশন পরিচালনা করেন মিলের কারখানার মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (ইক্ষু কৃষি) গৌতম কুমার, মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম এবং যন্ত্র প্রকৌশলী (ডিসিএমই) আব্দুল আলীম।

এছাড়া মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং বিভাগীয় প্রধানগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন টারবাইন অপারেটর মেহেদী হাসান (ফিরোজ),ওয়ার্কশপ টার্নার জাহিদুল ইসলাম (বাবুল প্রতাপ) ও মিল হাউজ খালাসি সাহাদ আলী।সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রকৌশলী সাধন কুমার মন্ডল।

আপনার জেলার সংবাদ পড়তে