অভয়নগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৬:০৫ পিএম
অভয়নগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ শুরু হয়েছে।  বৃহস্পতিবার (১অক্টোবর) সকাল ১১টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষ মো: শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক এস এম ফারুক আহম্মেদ, প্রবির মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৫০০টি চারা বিতরণ করা হবে। এর মধ্যে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০টি, মহাকাল পাইলট বালিকা বিদ্যালয়ে ২৩৫টি, ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ২৫০টি, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৪৫টি, বর্ণি বিছালী মাধ্যমিক বিদ্যালয়ে ১৭৫টি এবং সিদ্ধিপাশা পি. বি. মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৫টি চারা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে