মাধবপুরে ইভটিজিং ও মাদক সেবনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৩:৫৩ পিএম
মাধবপুরে ইভটিজিং ও মাদক সেবনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ইভটিজিং, মাদক সেবন করে মাতলামি এবং মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগে পৃথক অভিযানে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌর শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ফজল মিয়া (৩২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি পূর্ব মাধবপুর গ্রামের মস্তব আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এর আগে একই দিন ভোররাতে মাদক সেবন করে রাস্তায় মাতলামি করার অভিযোগে পশ্চিম মাধবপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৪২)কে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর এলাকায় মাদক সেবন করে বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ফাহিম মিয়া (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি দেবীপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে