রামগতিতে আজ কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০১:৩৯ পিএম
রামগতিতে আজ কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন এবং কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে "কৃষক কার্ড" চালু করেছে সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় লক্ষ্ণীপুরের রামগতিতে এই কার্ড বিতরণ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লক্ষ্ণীপুরের জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ স্থানীয় সংসদ সদস্য্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্ণীপুর-১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন লক্ষ্ণীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্ণীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ। অনুষ্ঠানে উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল ব্লকের কৃষকদের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে