ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ৩০ সেপ্টেম্বর ) বিকেলে নাসিরনগর আশুতোষ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশী- বিদেশী ও তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিপুল দর্শক উপস্থিতিতে পুরো এলাকাকে ফুটবল উৎসবে পরিণত করে। ফাইনালে নুরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ ও লক্ষীপুর ফুটবল একাদশের মধ্যে টান টান উত্তেজনায় খেলায় নুরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ ২-১ গোলে লক্ষীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব শফি কামাল রফিক ও কমিটির সদস্য আশরাফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: আমিনুল হক। খেলায় উদ্বোধক ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ, প্রধান তথ্য কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আবদাল আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরজ,অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিন,সহকারী কমিশনার(ভূমি)চৌধুরী বিশ্বনাথন আনন্দ,থানার অফিসার ইনর্চাজ(ওসি) শাহিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নাসিরনগর উপজেলাসহ পাশ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খেলা-প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে সরব উপস্থিতির জানান দিয়েছেন। ফাইনাল খেলায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। এসময় আগত হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শকদের সরব উপস্থিতিতে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এদিকে খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক জায়গা না পেয়ে বিভিন্ন ভবন ও আশপাশের বাসাবাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মোটরসাইকেল ও ফ্রীজ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির ও সদস্য সচিব শফি কামাল রফিক জানায়, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় যুবসমাজকে মাদক মুক্ত করা খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।