ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার এর সাধারণ সভায় ৬-৭ নভেম্বর

আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন সফল করার আহবান

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ পিএম
আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন সফল করার আহবান

পর্যটন রাজধানী কক্সবাজারে আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন। ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার এর সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে। সোমবার, ২৮ সেপ্টেম্বর সকালে রামুর চাকমারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে প্রবীন আলেমেদ্বীন, ধাওনখালী মাদ্রাসার মুহতামিম ও সংস্থার সভাপতি মাওলানা মোহাম্মদ মোসলেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন- সংস্থার সাধারণ সম্পাদক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ। সভায় বিগত বছরে অনুষ্ঠিত আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলনের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলনের বাজেট পেশ, বক্তা নির্ধারণ এবং সম্মেলন সংস্থাকে আরও ব্যাপক ও সৃদৃঢ় করার জন্য বিভিন্ন প্রস্তাবনা গৃহিত হয়।

সভায় বক্তারা বলেন- দ্বীনের প্রচার প্রসার ও সকল প্রকার বাতিল মতবাদের মূলোৎপাঠনের লক্ষ্যে মুরব্বীদের নিয়ে গঠিত এ সম্মেলন সংস্থার ভূমিকা অপরিসীম। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিলো দাওয়াত ও তাবলীগ। আর বর্তমান যুগে হকের দাওয়াত ও বাতিলের প্রতিরোধের অন্যতম কার্যকরী মাধ্যম হচ্ছে ইসলামী সম্মেলন। তাই উপস্থিত ওলামায়েকেরাম এবং সম্মেলন সংস্থার দায়িত্বশীলবৃন্দ অত্র সংস্থার কার্যক্রম আরও ব্যাপক ও সৃদৃঢ় করার জন্য গুরুত্বারোপ করেন। বাংলাদেশের শীর্ষ সংস্থানীয় ও আর্ন্তজাতিক মানের বক্তাদের দাওয়াত প্রদান এবং সর্বাধিক সংখ্যক শ্রোতার উপস্থিতি করণের মাধ্যমে এ আয়োজনকে জেলার সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলনে রূপান্তরিত করার জন্য সিদ্ধান্ত হয় এবং এজন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে মাওলানা মূফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা শামসুল আলম, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা শেখ আখতার, মাওলানা মোহাম্মদ হারুন, মাওলানা ইমাম জাফর আলম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা রিদুয়ানুল হক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শাহেদ নূর, মাওলানা রুহুল কাদের, মাওলানা জুনাইদ জারুল্লাহ, মাওলানা ক্বারী শাকেরসহ জেলার শীর্ষ আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে