কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ কপোতাক্ষ মহবিদ্যালয়ের একাদশ শ্রেনীর (২০২৬ -২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের সম্মেলন কক্ষে এই নবীণ বরন অনুষ্ঠিত হয়। কলেজের গর্ভনিং বডির সভাপতি মোল্যা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ। সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় এতে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, কলেজের সাবেক অধ্যাপক আ, ব, ম আঃ মালেক, কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মোঃ কামরুল ইসলাম, আনিছুর রহমান, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, জাকারিয়া শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারি বরুণ কুমার বৈরাগী, দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিসুর রহমান, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, শিক্ষার্থী মামুন বিল্লাহ, গালিব জাওয়াদ, নাহিদ হাসান, মুসলিমা আক্তার প্রমুখ।