APA সম্মেলনে যোগ দিতে তাজিকিস্তানের পথে এমপি লিটন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৬ পিএম
APA সম্মেলনে যোগ দিতে তাজিকিস্তানের পথে এমপি লিটন

এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA )-এর গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্য হিসেবে আজ বুধবার তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে যাত্রা করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবর রহমান লিটন।

তিনি আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুশানবেতে অচঅ-এর সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।   অচঅ-এর তথ্য অনুযায়ী, চলতি বছর স্থগিত হওয়া বিভিন্ন কার্যক্রমের পর এ বৈঠকটি সংগঠনের নিয়মিত কার্যক্রম পুনরায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফর প্রসঙ্গে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবর রহমান লিটন বলেন, “একটি সমৃদ্ধ ও সফল সংসদীয় কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, গুরুত্ব ও জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, এ সফরের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংসদ ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মতবিনিময় ও সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অবস্থান তুলে ধরার ক্ষেত্রে সংসদীয় কূটনীতিকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অচঅ-এর দুশানবে বৈঠকে এশিয়ার বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সংগঠনটি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এশীয় সংহতি, সংসদীয় সহযোগিতা ও সাংস্কৃতিক সংলাপ জোরদারে কাজ করে আসছে। নিজের এ আন্তর্জাতিক সফর যেন দেশের জন্য কল্যাণকর ও সফল হয়-এ জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের এই সদস্য।

আপনার জেলার সংবাদ পড়তে