ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৮ পিএম
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল েিপরমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কসমেটিকস বহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ট্রলিও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় কসমেটিকস ও ট্রলির সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে