মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বাংলাদেশ শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির সভাপতি হলেন পূর্বভাগ এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হলেন গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোছা: ছায়মা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হলেন শ্রীঘর এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী । বাংলাদেশ শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মোহাম্মদ শামিম উদ্দিন ও সদস্য সচিব উম্মে আসমার স্বাক্ষরিত বৃহস্পতিবার সমিতির প্যাডে ৩১ জনের উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও মোহাম্মদ সফিজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ আবদুল কবির ঠাকুর, মো: সফিকুল ইসলাম, মোহাম্মদ মোশারফ হোসেন সহ- সভাপতি,মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী, মো: মাহমুদুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শরীফ উদ্দিন প্রচার সম্পাদক,আবু সাইয়ীদ মিয়া কোষাধ্যক্ষ, মোহাম্মদ নওয়াব রাজা দপ্তর সম্পাদক, মোছা পাঞ্জুমান আরা খানম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রিয়াজুর রাশিদ রুবেল আইটিসি বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র দেবকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-কাজী মিজানুর রহমান, মো. মাছুদুর রহমান, মো. আবু আলী, আশারাফুল বারী, গণেশ চন্দ্র বর্মন, রোকসানা বেগম, আসমিনা ইসলাম, মো. আব্দুল হান্নান, মো. শাহিন খান, খান মো. জহিরুল হক, মো. জাকির হোসেন, সৈয়দ মো. আমান উল্লাহ, মিজানুর রহমান, আশরাফুর রহমান, সৈয়দ মো. হোসেন ও ইয়াছিন মিযা।
নবগঠিত এই কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং শিক্ষার মানোন্নয়নসহ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।