নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠা সম্পর্কিত পরামর্শ সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম
নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠা সম্পর্কিত পরামর্শ সভা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুনিয়ান ইসলামিক স্কুল সম্পর্কিত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা সদরে ডাকবাংলো রেষ্টুরেন্টে কর্জে হাসানা ফাউন্ডেশনের আয়োজনে এ পরামর্শ সভা  অনুষ্ঠিত হয় ।

বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠাতা ও কর্জে হাসানা ফাউন্ডেশনের  সভাপতি মাহবুবুল আলম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা বুরহান উদ্দিন,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অজিত কুমার দাস,প্রধান শিক্ষক রেবেকা সুলতানা পলি,সাহাবুদ্দিন আহমেদ দানা, মোহাম্মদ নুরুল ইসলাম ও সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। এ সময় কর্জে হাসানা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক শামছুল আলম প্রভাত,বুনিয়ান ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ আলেম ওলামা, শিক্ষক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের সভাপতি  মাহবুবুল আলম নিশাত বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠায় বিভিন্ন দিক তুলে ধরে বলেন, স্কুলের মূল লক্ষ্য, জেনারেল শিক্ষার সাথে হিফজ বা ইসলামিয়াতের সমন্বয় এবং আদর্শ নির্ধারণ করা। স্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ,অভিভাবক এবং সমাজসেবীদের পরামর্শ নেওয়া।  কর্জে হাসানা ফাউন্ডেশন পরিচালিত মানসম্মত বুনিয়ান ইসলামিক স্কুল প্রতিষ্ঠার প্রাথমিক ধাপে এই পরামর্শ সভাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই  মানুষের কল্যাণে আমাদের নিরন্তর পথচলা।পারস্পরিক সহযোগিতা আর ভালোবাসায় আমরা গড়তে চাই আগামীর সুন্দর পৃথিবী।

আপনার জেলার সংবাদ পড়তে