কলারোয়ায়

শাকদাহ বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০২ পিএম
শাকদাহ বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও সুধী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসরাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবগঠিত এডহক কমিটির সভাপতি ও ফাইনা গ্রুপ লিমিটেড, ঢাকা-এর ম্যানেজিং ডিরেক্টর  রফিকুল ইসলাম (জয়তু)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আসাদুজ্জামান আসাদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ আব্দুল ওহাব, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য মাস্টার মাহমুদুল হক ও  মো: শামছুর রহমান খান, কুশোডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষক  কাজী রাশেদ জামিল মিলন। এছাড়া উপস্থিত ছিলেন-যুব নেতা ইমাম হোসেন খান, কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান লালটু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, ডাক্তার গোলাম মোস্তফা, বিএনপি নেতা ফারুক হোসেন, আবুল কালাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষে নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-শাকদাহ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে