শিশু ও যুবদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিসর নিশ্চিত করতে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর অংশগ্রহণ জোরদারের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার এডামস ট্রেনিং সেন্টারে ইনসিডিন বাংলাদেশ বাস্তবায়িত ‘ঝঢ়বধশ টঢ়!’ প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজ সংগঠন (ঈঝঙ) নেটওয়ার্কের সদস্যদের নিয়ে এক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় প্রকল্প সংশ্লিষ্ট ১০টি নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন ঊট-ঝঢ়বধশ টঢ় প্রকল্পের প্রকল্প সমন্বয়ক রাফিউল আলী। সভায় শিশু ও যুবদের অনলাইন নিরাপত্তা, সাইবার বুলিং, অনলাইন হয়রানি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, শিশু সুরক্ষা-সংক্রান্ত ঝুঁকি শনাক্তকরণ, জেন্ডার সমতা এবং শিশু-যুবদের অর্থবহ অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশু ও যুবদের ডিজিটাল অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় স্থানীয় পর্যায়ে শিশু ও যুবদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় নাগরিক সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ঊট) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এবং ঞবৎৎব ফবং ঐড়সসবং ঘবঃযবৎষধহফং (ঞফঐ ঘখ) প্রকল্পটির কারিগরি সহায়তা প্রদান করছে।