তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, জরিমানা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৪ পিএম
তালায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, জরিমানা

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার দায়ে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। বুধবার সকালে তালায় অজপাড়াগায়ে বাগানের মধ্যে গোপন কারখানায় র‌্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে কৃষি কাজে ব্যবহৃত নকল পন্য জব্দ করে। এসময় ওই বাড়ি থেকে নকল ও ভেজাল সার-কীটনাশক বস্তা এবং লেবেল ও প্যাকেট জব্দ করা হয়। অভিযানকালে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল সার, কীটনাশক ও উৎপাদনসামগ্রী জব্দের পর এসব ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার দায়ে মশিয়ার রহমান নামে এ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে র‌্যাবের পাশাপাশি কৃষি বিভাগ ও তালা থানার পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে