শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ পিএম
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী

খাগড়ছীড় জেলার লক্ষ্মীছড়ি উপজেলার অন্তর্গত ১ নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭ং ওয়ার্ডের দুইটি বিদ্যালয়, শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়। শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে আগে সুপেয় পানির ব্যবস্থা ছিল না। তাদের সমস্যা সমাধানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় ও ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে উক্ত বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

পাশাপাশি শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ ওয়াসির বলেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো বেশি উৎসাহি করে তুলবে বলে আমাদের বিশ্বাস।”

বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উক্ত কার্যক্রমের পরিপ্রেক্ষিতে স্বস্তি প্রকাশ করেছেন। সাধারণ জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে